দোকানের বাকির হিসাব কিভাবে সহজে রাখবেন — খাতা বনাম app
পাড়ার মুদি দোকান থেকে শুরু করে পাইকারি ব্যবসা — বাকিতে বিক্রি বাংলাদেশের ব্যবসার স্বাভাবিক অংশ। সমস্যা হয় তখন, যখন খাতার পাতা হারায়, লেখা অস্পষ্ট হয়, বা customer বলেন "এত টাকা তো নিইনি"।
খাতায় হিসাবের সীমাবদ্ধতা
- পাতা হারালে বা ভিজে গেলে হিসাব শেষ।
- কার কাছে মোট কত বাকি, তা বের করতে পুরো খাতা ঘাঁটতে হয়।
- Customer কে মনে করিয়ে দেওয়ার কোনো সহজ উপায় নেই।
- কর্মচারী লিখলে মালিক পরে মিলাতে পারেন না।
App এ বাকির হিসাব কিভাবে কাজ করে
বিক্রির সময় customer এর নাম/নম্বর বেছে "বাকি" select করলেই হিসাব জমা হয়। আংশিক payment নিলে সেটাও লেখা থাকে। যেকোনো সময় এক screen এ দেখা যায় কার কাছে কত পাওনা, কত দিন ধরে।
আদায় বাড়ানোর ৪টি নিয়ম
- প্রতিটি বাকি সাথে সাথে লিখুন — "পরে লিখব" মানেই ভুলে যাওয়া।
- Customer এর মোবাইল নম্বর রাখুন — SMS reminder পাঠানো সহজ হয়।
- Limit ঠিক করুন — একজন customer এর সর্বোচ্চ কত বাকি থাকতে পারবে।
- সপ্তাহে একদিন বাকির list দেখুন — পুরনো বাকি আগে আদায় করুন।
খাতা পুরোপুরি বাদ দিতে না চাইলেও, অন্তত বাকির হিসাবটা app এ রাখলে মাস শেষে পার্থক্যটা নিজেই দেখতে পাবেন।
দোকানবাকি খাতাshop management